টেস্ট অলরাউন্ডারের শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন সাকিব

আবারও টেস্ট ক্রিকেটের অলরাউন্ডারেদের শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন সাকিব আল হাসান। ফলে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি -৩ সংস্করণেই আবারও এক নম্বরে এলেন তিনি। এদিকে আজ বুধবার দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত উইকেট পাননি গল টেস্টে। নামেননি ব্যাট হাতে। কিন্তু র‌্যাঙ্কিংয়ের চাকা তো থেমে নেই। অন্য টেস্টের ফলাফল রাখল প্রভাব। আইসিসি
অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে এলেন তিনি। তার রেটিং পয়েন্ট আগের মতই আছে। সাকিবের রেটিং পয়েন্ট ৪৪১। অবশ্য চলতি টেস্টে প্রতিপক্ষের ইনিংসের শেষ উইকেটটি পেলেন তিনি।
তবে একসময় অনেকটা এগিয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনই পেছনে পড়ে গেছেন। মঙ্গলবার শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টের শেষ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। কিন্তু এই সিরিজে ব্যাট হাতে রান নেই। সিরিজের ৪ ইনিংসে করেছেন ২০ রান। তাই হারাতে হলো জায়গা।
ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্ট শেষে অশ্বিন ছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ৪৯৩ রেটিং পয়েন্টে। সেটিই এখন নেমে হয়েছে ৪৩৪। দীর্ঘ দিন শীর্ষে থাকা সাকিবকে ২০১৫ সালের ডিসেম্বরে টপকে যান অশ্বিন। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে পারফরমান্স আরও এগিয়ে দিতে পারে সাকিবকে, পারে পিছিয়ে দিতেও। ৩, ৪ ও ৫ এ আগের মতোই রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস।

No comments:

Post a Comment