লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৯


পাকিস্তানের লাহোরের ব্যস্ততম ওয়াই ব্লকে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও অন্তত ২০ জন মারাত্মক আহত হয়েছেন। একটি নির্মাণাধীন ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পকিস্তানের ডন অনলাইন।

বিস্ফোরণের ঘটনাটি নিয়ে দুই রকম খবর পাওয়া গেছে। পাঞ্জাব সরকারের মুখপাত্র প্রাথমিকভাবে জানিয়েছেন, এটি একটি সাধারণ বিস্ফোরণের ঘটনা। কিন্তু পঞ্জাব পুলিশের মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।



পঞ্জাব কাউন্টার টেরোরিজম বিভাগ অবশ্য বলছে, বিস্ফোরক পদার্থ থেকেই এই ঘটনা ঘটেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

পুলিশ বলছে, বিস্ফোরণের ঘটনাটি যেখানে ঘটে সেটি বেশ ব্যস্ত এলাকা। সেখানে বেশকিছু অফিস ও খাবারের দোকান রয়েছে।  

No comments:

Post a Comment